• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪৮:০৯ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক

১৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৭:৫৩

পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসন কার্যালয়ে বোমা সাদৃশ্য একটি বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি ঘিরে রেখেছে পুলিশ। বস্তুটি উদ্ধার করতে বোমা ডিসপোজাল ইউনিট এর সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

১৯ নভেম্বর বৃহস্পতিবার ভোরের দিকে কে বা কারা একটি প্লাস্টিকের স্কুল টিফিন বক্সের মত দেখতে বস্তুটি রেখে যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, লাল টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় বোমা সাদৃশ্য বস্তুটি কার্যালয়ের সামনে হেল্প ডেস্কের পাশে একটি চেয়ারের উপরে দেখতে পান জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন এবং ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। এনিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্কুলছাত্রী অপহরণের ৫ মাস পর মেহেরপুর থেকে উদ্ধার

জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, সকাল ৯টায় আমাদের স্টাফরা এখানে লাল টেপে মোড়ানো ছোট্ট একটি বস্তু দেখতে পান। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, টিফিন বাটি সাইজের একটি বস্তু। আমরা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি, পুলিশ এ বিষয়ে অবহিত আছে। বিশেষ করে বোমা ডিসপোজাল ইউনিট-এর সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এসে আমাদের বিস্তারিত জানাবেন। আপাতত সেটি বালুর মধ্যে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক
১৯ নভেম্বর ২০২৬ রাত ০৮:৩৭:৫৩