• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৮:৩৬ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের ফটকে আগুন

২০ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:২২

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের ফটকে আগুন
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের ফটকে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। 

২০ নভেম্বর শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, পেট্রোল বোমা নয়, পলিথিন পুড়িয়ে ফটকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আলামত দেখে মনে হয়েছে, ভোররাতে কেউ পলিথিন দিয়ে প্রধান ফটকে আগুন দিয়েছিল। ঘটনাস্থলে ফটকের নিচে পোড়া ছাই পাওয়া গেছে।

আরও পড়ুন

যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন

তিনি জানান, গলির প্রবেশপথের প্রধান ফটকের ভেতরে আরও দুই-তিনটি বাসা পেরিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা। কাছাকাছি একটি পুলিশ ফাঁড়িও রয়েছে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
২০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:৪৭






যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১