• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪২:৪৭ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন

২০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:৪৭

যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের জামালগঞ্জে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জামালগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যুবদল নেতা মাহবুবুর রহমান। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের ফটকে আগুন

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ফার্নিচার মার্কেটে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও সতর্ক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

পঞ্চগড়ে বোমা সাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
২০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:৪৭






যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১