• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫১:০২ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড

২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৩৩

দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রির অভিযোগে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দেওয়ানগঞ্জ পৌরসভার মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ড প্রদান করা হয়। এসময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও সেমনের সরঞ্জাম জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাসিন্দা মো. রিয়াদ (২৬) ও মো. এনায়েত (৩২)। আসামিরা উভয়ই পৌর এলাকার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

সাজেকের মাচালংয়ে সেনাবাহিনী-জেএসএসের মধ্যে গোলাগুলি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের একটি দলের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ