মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান। সাধারণ সম্পাদক পদে সরাসরি নির্বাচনে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এটিএন, জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম সুজন।
২১ নভেম্বর শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর প্রেসক্লাব মিলনায়তনে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির। যুগ্ম সম্পাদক পদে সাজিদুর রহমান রাসেল, সহসম্পাদক পদে রামপ্রসাদ সরকার দীপু ও আরফিন আহমেদ আপেল, সাংগঠনিক সম্পাদক পদে মো. সোহেল হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ পদে রানা পারভেজ এবং সমাজসেবা সম্পাদক পদে আফ্রিদি আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে কার্যকরী সদস্য পদে সরাসরি নির্বাচনে রিপন আনসারী ৬৪ ভোট, মো. জাহাঙ্গীর আলম ৬৩ ভোট এবং আবুল বাসার আব্বাসী ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু। নির্বাচন কমিশনার ছিলেন তারুণ্যের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার সুজন হোসেন এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন।
এর আগে ত্রিবার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু। সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, অর্থবিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।
নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে চান তাঁরা। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জেলার মানুষের সমস্যা, দুর্ভোগ ও ভোগান্তির পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা হবে। একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করবে সংগঠনটি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন বলেন, নতুন নেতৃত্ব ও সদস্যদের নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখাকে একটি মডেল সংগঠন হিসেবে গড়ে তুলতে চান তাঁরা। সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
নবনির্বাচিত এই কমিটি ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available