• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৪৩:৩৫ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

মোটরসাইকেল-এর ধাক্কায় ৬ মাসের শিশু নিহত

২১ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫২:২৮

মোটরসাইকেল-এর ধাক্কায় ৬ মাসের শিশু নিহত
নারায়ণগঞ্জে হাসপাতাল থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রিকশারোহী ছয় মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২১ নভেম্বর শনিবার দুপুর সোয়া ২টার দিকে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম সাইফান। সে বন্দরের সোনাকান্দা এনায়েতনগর এলাকার ভাড়াটিয়া মোজাম্মেল হকের ছেলে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা মোটরসাইকেলসহ চালক ইয়াছিন আরাফাতকে আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

আরও পড়ুন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

নিহত শিশুর বাবা মোজাম্মেল হক জানান, সাইফান গত ১৫ দিন ধরে ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রিকশাযোগে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে ফরাজীকান্দার ওই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেপরোয়া গতিতে বের হওয়ার সময় মোটরসাইকেলটি তাদের রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে শিশু সাইফান গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান, শিশুটির পরিবার মামলা করতে আগ্রহী নয়। তাই শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে করা হয়।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ বিশ্ব টেলিভিশন দিবস
আজ বিশ্ব টেলিভিশন দিবস
২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৯:০৫