• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৩৯:০৮ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্কিং করা বাসে আগুন

২২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৫:০৫

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে পার্কিং করা বাসে আগুন
মানিকগঞ্জে বাসে আগুন। ছবি: এশিয়ান টিভি

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশঙ্কা করছে পুলিশ।

২১ নভেম্বর শনিবার দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে জাহিদ মালেকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩। বাসটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত।

আরও পড়ুন

মোটরসাইকেল-এর ধাক্কায় ৬ মাসের শিশু নিহত

জানা গেছে, বাসটির মালিক গড়পাড়া ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ জাফর। তিনি অসুস্থ থাকায় তিন-চার দিন আগে বাসটি ঢাকা থেকে এনে ওই এলাকায় পার্কিং করে রাখা হয়েছিল। গতকাল চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান।

স্থানীয় সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটি ও চালক না থাকায় চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে রাখা ছিল। শনিবার দিবাগত রাতে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তারা দেখতে পাননি। মসজিদের মাইকে প্রথমে পল্লী বিদ্যুতের খুঁটিতে আগুন লাগার ঘোষণা দেওয়া হয়। পরে ঘটনাস্থলে এসে তারা বাসে আগুন জ্বলতে দেখেন। এরপর এলাকাবাসী সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।

আরও পড়ুন

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, রাত ১২টা ১৫ মিনিটের দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বাসের মালিকের বাড়ি ওই এলাকায়। ঘটনাস্থলে গিয়ে বাসে আগুন জ্বলতে দেখা যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চলমান পরিস্থিতিতে জনমনে ভীতি সঞ্চারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং মামলা করা হবে।

আরও পড়ুন

বরগুনায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
২২ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:০৩



টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর ২০২৬)
২২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:২১