• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪৬:০৭ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৭:৪৮

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে জামালপুর ৩৫ বিজিবি। আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা।

২২ নভেম্বর রোববার ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুরআলগা এলাকা দিয়ে ভারতীয় গরু পাচার হচ্ছে এমন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় সাতটি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন

রংপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ৬

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৬:১৪



প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৭:২০


৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৫:৪৩