• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:১২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

পাহাড়ে বেকারত্ব ঘোচাতে বিসিকের প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরিতে জেলা পরিষদ

২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৬:১৬

পাহাড়ে বেকারত্ব ঘোচাতে বিসিকের প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরিতে জেলা পরিষদ

রাঙামাটি প্রতিনিধি: পাহাড়ের বেকারত্ব দূরীকরণ, নারীর কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রতিষ্ঠানটির আটটি ট্রেডে ৩০টি কোর্সে প্রায় ২৮০ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীদের প্রায় ৯০ শতাংশই নারী। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পাশাপাশি তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

২৩ নভেম্বর সোমবার রাঙামাটি বিসিক কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এ আশ্বাস দেন।

তিনি বলেন, বিসিকের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে পাহাড়ের তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তোলা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে জেলা পরিষদ প্রয়োজনীয় সহযোগিতা করবে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১

চেয়ারম্যান বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দক্ষতা ও পারফরম্যান্স পর্যবেক্ষণ করে তাদের কম্পিউটারসহ প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহযোগিতা করা হবে। যারা প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইবেন, তাদের পাশেও থাকবে জেলা পরিষদ। এসব দক্ষ জনশক্তি ও উদ্যোক্তাদের কীভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়, সে বিষয়টিও জেলা পরিষদ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

তিনি আরও জানান, কম্পিউটার প্রশিক্ষণে যারা ভালো দক্ষতা ও পারফরম্যান্সের পরিচয় দিতে পারবেন, তাদের ল্যাপটপ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি রাঙামাটি বিসিক কার্যালয়ের ভেতরে একটি পূর্ণাঙ্গ বেকারি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেকারি প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম পরিচালনার ব্যবস্থা থাকবে। এর ফলে প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে বেকারি পণ্য তৈরি শিখতে পারবেন এবং ভবিষ্যতে নিজেরাই বেকারি প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ পাবেন।

বিসিক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতি বছর বিভিন্ন ট্রেডে প্রায় ৩০টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। চলমান কার্যক্রমের আওতায় সেলাই, বাটিক, কম্পিউটার, প্লাস্টিক পুঁতি, বেকারি আইটেমসহ মোট আটটি ট্রেডে ৩০টি কোর্স পরিচালিত হচ্ছে। এসব কোর্সে আনুমানিক ২৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন, যাদের প্রায় ৯০ শতাংশ নারী।

আরও পড়ুন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল সংযোগের পিলার, ট্রেন চলবে ৩০ কি.মি. গতিতে

কোর্সের ধরন অনুযায়ী প্রশিক্ষণের মেয়াদ পাঁচ দিন থেকে শুরু করে দুই, তিন ও ছয় মাস পর্যন্ত। এর মধ্যে সেলাই প্রশিক্ষণ তিন মাস, বাটিক ও বেকারি প্রশিক্ষণ দুই মাস মেয়াদি। স্থানীয় পরিবেশ, চাহিদা ও কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় বেকারি পণ্য তৈরি, প্লাস্টিক পুঁতির কাজ এবং কম্পিউটার প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, পার্বত্য অঞ্চলে সরকারি-বেসরকারি চাকরির সুযোগ সীমিত হওয়ায় কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের নতুন পথ তৈরি করতে পারে। বিশেষ করে নারীদের এসব প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে তাঁদের ঘরে বসে আয় করার সুযোগ সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রশিক্ষণের পাশাপাশি উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ও আর্থিক সহযোগিতা নিশ্চিত করা গেলে এসব উদ্যোগের সুফল আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। সভাপতিত্ব করেন বিসিকের রাঙামাটি শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় প্রশিক্ষণার্থী তরুণ-তরুণীসহ বিসিকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

এটিভি/ এইচকে​

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০