• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৮:১৯ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ

২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:০৪

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে নেয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

২৪ নভেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকভর্তি সার জব্দ করে সদর মডেল পুলিশ।

এ সময় চালক আব্দুল মান্নানকে আটক করা হয়। তিনি যশোরের অভয়নগর উপজেলার মশিউর নগরের আব্দুর রহিমের ছেলে।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নোয়াপাড়া থেকে ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাটের বিসিআইসির ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেয়া হচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সারসহ ট্রাকটি জব্দ করে নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিআইসির ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে তিনি সার কালোবাজারিতে জড়িত। তবে সার আটকের পর থেকে মুঠোফোন বন্ধ করে পলাতক রয়েছেন ডিলার হুমায়ুন কবির ও তার ছেলে বাবু। সকাল থেকে দোকানও বন্ধ।

পুলিশ জানায়, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার যশোর থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান চালিয়ে সার জব্দ করা হলেও ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

আরও পড়ুন

মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে সার নেয়ার পথে উদ্ধার করা ৭০০ বস্তা সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি: ডিএমপি
৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি: ডিএমপি
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫০:৪৭

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:০৪


ফের ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন
ফের ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪১:১৫