• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৮:২৪ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

বরিশালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:৩৯

বরিশালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

অনলাইন ডেস্ক: বরিশালের গৌরনদী ও উজিরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে দুটি ঘর বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে উজিরপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক।

২৭ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় ব্রিজ এলাকায় গ্রীন লাইন ও বরিশাল এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন

ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, মুয়াজ্জিনসহ আহত ৩

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বরিশাল এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে চুরমার হয়ে যায়। তবে ঘরের বাসিন্দারা দ্রুত সরে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গৌরনদী মডেল থানার এসআই মো. জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সিদ্দিকুর রহমান (৭৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত মোটরসাইকেল চালক রাহাত সরদার (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিক পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষের সময় মোটরসাইকেলটি বাসের ভেতরে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত রাহাতকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টা খানেক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯



করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:১৪