• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৯:৪৫ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

বাঘাইছড়ির মিজোরাম সীমান্তে রহস্যজনক ড্রোন, গুলি ছুড়ল বিজিবি

২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:১০:২১

বাঘাইছড়ির মিজোরাম সীমান্তে রহস্যজনক ড্রোন, গুলি ছুড়ল বিজিবি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভারতীয় রাজ্য মিজোরাম সীমান্তের আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি দেখতে পেয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭ নভেম্বর শুক্রবার রাতে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

তবে ড্রোনটির উৎস, পরিচালনাকারীদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের আকাশে লাল ও সাদা রঙের আলো জ্বলতে থাকা একটি সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যায়। এ সময় সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক অবস্থান নেন দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা। একপর্যায়ে ড্রোনটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

আরও পড়ুন

পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া রাতের একটি ভিডিওতে দেখা যায়, অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছেন বিজিবি সদস্যরা। এ সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়। তবে ড্রোনটি কোথা থেকে এসেছে, কারা এটি পরিচালনা করছিল কিংবা গুলির কারণে সেটির কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে দিন-রাত টহল পরিচালনা করা হচ্ছে।

এর মধ্যে সীমান্তের আকাশে রহস্যজনক ড্রোনের উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনাটি খতিয়ে দেখতে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

মাদারীপুরে বিএনপি-আ.লীগের ধাওয়া-পালটাধাওয়া, আহত ৬

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজ  যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
২৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩১:০৬