রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী থেকে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি সাজ্জাদ আলি তালুকদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
২৮ নভেম্বর শনিবার সকাল ৮টার দিকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। রাজস্থলী থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
রাজস্থলী থানার উপপরিদর্শক নুরজামান জানান, সাজ্জাদ আলি তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি রাজস্থলী এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাত থেকে বাসস্টেশন এলাকায় নজরদারি শুরু করে পুলিশ। পরে সকালে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর সকাল ১০টার দিকে সাজ্জাদ আলি তালুকদারকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গ্রেফতার সাজ্জাদ আলি তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস এলাকার হাজির আমির হোসেন বাড়ির বাসিন্দা। তিনি মৃত ইসহাক তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭, ৫০৬, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটি বর্তমানে সংশ্লিষ্ট থানায় তদন্তাধীন বলে জানা গেছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available