পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিনকে আটক করেছে পুলিশ।
২৮ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার দেবোত্তর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই অভিযোগ করেন, আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে মাহাতাব উদ্দিনের অর্থায়ন ছিল।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দেবোত্তর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মাহাতাব উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available