• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৪৪:২৬ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

২৯ নভেম্বর ২০২৬ রাত ১০:২৯:০৪

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।

২৯ নভেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পলবান্ধা রেলগেট এলাকায় দেওয়ানগঞ্জ-ইসলামপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আকবর আলীর ছেলে জিয়াউল হক (২৮), লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বকুল (২৭) এবং একই গ্রামের রসুল মোল্লার ছেলে সোহেল মোল্লা (২০)। জিয়াউল হক ও বকুল সম্পর্কে মামা-ভাগিনা।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘বক্তাবলি গণহত্যা’ দিবস

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে পলবান্ধা রেলগেট এলাকায় জামালপুরগামী বেগুনবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মোটরসাইকেলটি দ্রুতগতিতে ও আঁকাবাঁকাভাবে চলছিল। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মোটরসাইকেল ও ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

আরও পড়ুন

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






২০২৭ সালে ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ
২০২৭ সালে ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ
২৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৩৯


১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ নেই
১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ নেই
২৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:০৮