• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৩:৪২ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বাস্থ্যসেবায় সরকারের উদ্যোগ, আট মাসে বাড়ল ৩ হাজার ৪৮ শয্যা

১২ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৪:১১

স্বাস্থ্যসেবায় সরকারের উদ্যোগ, আট মাসে বাড়ল ৩ হাজার ৪৮ শয্যা
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার পরিধি বাড়াতে গত আট মাসে ৩ হাজার ৪৮টি শয্যা বৃদ্ধি করেছে সরকার। মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোতে শয্যাসংকট কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সরকারি হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তসংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। খবর বাসসের।

এ ছাড়া একই সময়ে দুটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। গত ১৫ মে ও ১৪ জুন নেওয়া পৃথক সিদ্ধান্ত অনুযায়ী, ঠাকুরগাঁও ও নরসিংদীতে মেডিকেল কলেজ দুটি প্রতিষ্ঠা করা হবে।

আরও পড়ুন

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

শয্যাসংখ্যা বাড়ানোর অংশ হিসেবে গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে। অর্থাৎ হাসপাতালটিতে নতুন করে ৬০০ শয্যা যুক্ত হয়েছে।

এর আগে গত ২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা দ্বিগুণ করা হয়। হাসপাতাল দুটির প্রতিটিতে ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার শয্যা করা হয়েছে।

গত ১৩ জুলাই এক আদেশে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়। একই দিনে রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে।

আরও পড়ুন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি বেড়েছে ৯৩ শতাংশ ও মৃত্যু ৫০ শতাংশ

এ ছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে। জেলার লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাও ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। জুন মাসে নরসিংদী জেলা হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে।

গত ১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়। একইভাবে গত ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০টি বাড়ানো হয়েছে।

দেশজুড়ে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জুন মাসে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। পরে ১২ আগস্ট ওই সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার নতুন পরিকল্পনা নেওয়া হয়।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

এদিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। ফেনীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১৯টি শয্যা বাড়ানো হয়েছে।

রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে। রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া ও ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে।

এ ছাড়া রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে ১১৫টি শয্যা বাড়ানো হয়েছে। এতে প্রতিষ্ঠানটির মোট শয্যাসংখ্যা ২৫০টিতে উন্নীত হয়েছে।

আরও পড়ুন

হামের টিকা ক্রয়ে বিলম্বের কারণ খুঁজতে তিন সদস্যের কমিশন গঠন

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বাসসকে বলেন, “সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার মানুষকে ভালো চিকিৎসাসেবা দিতে চেষ্টা করছে।”

তিনি বলেন, “হাম-ডেঙ্গুতে হাসপাতালে এসে যাতে রোগীদের শয্যা পেতে সমস্যা না হয়, সেজন্য মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে সারা দেশের বেশকিছু হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বৃদ্ধি করেছে সরকার। আগামী এক বছরের মধ্যে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫১ শয্যা প্রস্তুত করা হবে, তখন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা যাবে।”

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
ডিএমপির নিয়মিত অভিযানে একদিনে গ্রেফতার ৪৮৪
১২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:২৮