• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:৫১ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:৫৭

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

১৭ নভেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৩২৮ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১১৬ জন, ময়মনসিংহে ৫৭ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, রংপুরে ৩৮ জন, বরিশালে ৩০৮ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৫,৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫০৭ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৫,৬০৯ জন রোগী।

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, শনাক্ত ১ হাজার ১৬৭

অন্যদিকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৫৯,৫২৮ জন রোগী।

 

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:৫৭

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:২৮