• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৪৫:২৫ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৪৭

২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:০১:২১

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৪৭

অনলাইন ডেস্ক: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫১৩ জনের।

২০ নভেম্বর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৪৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭০ হাজার ২৮০ জনে।

আরও পড়ুন

দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৮৮ জন, বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, খুলনা বিভাগে ১২২ জন, ময়মনসিংহ বিভাগের ৬৩ জন এবং রংপুর বিভাগের ১০৫ জন রোগী রয়েছেন।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯





বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০