ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করবে দলটি।
১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এ মিছিল অনুষ্ঠিত হবে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে গত রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলে এনসিপির মহানগর ইউনিট এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available