• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৪০:৫৫ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

২০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৭:৫১

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানায় কর্মরত দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। আগুনে তাঁদের শরীর ও মুখমণ্ডল ঝলসে চামড়া খসে গেছে এবং একজনের পা বিকৃত হয়ে গেছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে ফতুল্লার ইসদাইর এলাকার ‘রতন ডাইং’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)।

আরও পড়ুন

এবারও চামড়া নিয়ে হতাশা, দাম ওঠেনি হাজারও

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে রতন মিয়ার মালিকানাধীন ওই ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ ও ভুক্তভোগীদের তীব্র আর্তচিৎকার শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ছুটে আসেন। কারখানার ভেতরে ঢুকে তারা দেখেন পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন এবং দুই শ্রমিক আগুনে পুড়ে ছটফট করছেন। দগ্ধদের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে আগুনে তাদের শরীরের চামড়া খসে পড়ছিল এবং একজনের পা আগুনে গলে মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়। স্থানীয়রা কালবিলম্ব না করে তাঁদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। ঘটনার পরপরই কারখানাটিতে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

​দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রাত ২টা ৫০ মিনিটের দিকে ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের পর দগ্ধ অবস্থায় দুই রোগীকে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ ফ্লেম বার্নসহ শ্বাসনালী (ইনহেলেশন ইনজুরি) ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ ফ্লেম বার্নসহ শ্বাসনালী পুড়ে গেছে। তাঁদের দুজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। উভয় রোগীকে হাসপাতালে ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

​এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনাটি আমরা জেনেছি এবং বিস্তারিত জানতে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। বয়লার বা গ্যাসলাইনের বিস্ফোরণ অত্যন্ত তীব্র ও ভয়াবহ রূপ নেয়, যার কাছাকাছি থাকলে মৃত্যুর ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। গভীর রাতের ঘটনা এবং বিস্ফোরণের পর আগুন চারদিকে না ছড়ানোর কারণে হয়ত তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হয়নি। তবে পুরো বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

আরও পড়ুন

ক্ষমা চাচ্ছি, ভারতে ইলিশ পাঠাতে পারবো না: মৎস্য উপদেষ্টা

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১
রামগড়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১
২০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০০:২১





যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
২০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:৪৭