• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৫:৪১ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খাঁন

৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩১:০৫

আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আমির হামজার নারীঘটিত যে বিষয় সামনে এসেছে এ সম্পর্কে দলের আমির ডা. শফিকুর রহমান আগেই জানতেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের শীর্ষ নেতারা আলোচনা করেছিলেন।

৬ নভেম্বর শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি করেন।

ফেসবুকে রাশেদ খাঁন বলেন, ‘আমির হামজার নারীঘটিত বিষয়টি সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও জানতেন। এটি নিয়ে জাতীয় নির্বাচনের আগে জামায়াতের শীর্ষ নেতারা আলোচনাও করেছিলেন।’

আরও পড়ুন

‘এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে’

এ ঘটনার প্রেক্ষিতে ইসলামিক বক্তা তারেক মনোয়ার আমির হামজাকে স্মার্টফোন ব্যবহার করতে নিষেধ করেন বলে দাবি তিনি। একই সঙ্গে তাকে বাটনফোন ব্যবহারের পরামর্শ দেন।

রাশেদ খাঁন বলেন, ‘মূলত কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের কোনো যোগ্য প্রার্থী না থাকায় লম্পট আমির হামজাকেই নমিনেশন দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।’

এর আগে, বৃহস্পতিবার রাতে এক পোস্টে আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও হাতে এসেছে বলে দাবি করেন রাশেদ খাঁন। ফ্যাক্ট চেকে এগুলোর সত্যতাও মিলেছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সারাদেশে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা করবে বিএনপি: রিজভী

এ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘আমার কাছে আমির হামজার নারীঘটিত তথ্যপ্রমাণগুলো এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীর মাধ্যমে। কিছু অডিও ও স্ক্রিন রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য আমি দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানারের সঙ্গেও যোগাযোগ করি। হয়তো তারা তাদের মতো করে অনুসন্ধান করছে। ডিসেন্ট আমির হামজার বক্তব্য নেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু যোগাযোগ করতে পারেনি। তবে তাদের কাছ থেকে তথ্যের সত্যতা যাচাইয়ে দেরি হওয়ার প্রেক্ষিতে অন্য একটি মাধ্যম থেকে অডিও-ভিডিও-এর সত্যতা পাই।’

নারীঘটিত এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে জামায়াত আমির হামজাকে দল থেকে বহিষ্কার ও এমপি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবে বলে আশা করেন রাশেদ খাঁন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, আটক ৪
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৩

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫:২০

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:৫৪

২৮০০ বছর আগেও নেশার অন্যতম উপকরণ ছিল গাঁজা
২৮০০ বছর আগেও নেশার অন্যতম উপকরণ ছিল গাঁজা
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:২৬


কমলো স্বর্ণের দাম
কমলো স্বর্ণের দাম
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫২:২৩


তিন মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আভাস
তিন মাসে দেশজুড়ে ৪-৬টি শৈত্যপ্রবাহের আভাস
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩১


হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী
হাসপাতালে ভর্তি প্রবাসী কল্যাণমন্ত্রী
৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১