• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৯:৪৮ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:০৮

বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

১৯ নভেম্বর বৃহস্পতিবার নিজের ফেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে পাটওয়ারী লেখেন, বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে-‘মুঝে বাঁচাও, বাঁচাও!’

আরও পড়ুন

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

শেষে তিনি লেখেন, অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়-এটাই প্রকৃতির বিচার!

গত বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম লেখেন, দেশের বাইরে থেকে আন্তঃসীমান্ত টেরোরিজম করছে পলাতক পতিত আওয়ামী লীগ। গত ২৪ ঘণ্টায় বিএনপির তিন নেতাকে হত্যা করেছে খুনি আওয়ামী লীগ। দুটি থানা জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসী আওয়ামী লীগ।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন, সারা দেশের একাধিক বাড়ি, ব্যাংক, হাসপাতালে আগুন দিয়েছে অগ্নিসন্ত্রাসী আওয়ামী লীগ। গোপালগঞ্জে তিন বিএনপির এমপির বাড়ি জ্বালিয়ে দিয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ।

আরও পড়ুন

পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল

অন্যদিকে সারজিস আলম লেখেন, বিএনপির যারা ভোট পেতে নিজেদের তাদের কাছে বিক্রি করে দিয়েছেন, টাকা খেয়ে জামিনের ব্যবস্থা করেছেন, সাময়িক লাভের ধান্দায় আশ্রয় দিয়েছেন তাদের কি বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে? আপনাদের সিদ্ধান্তে কি কোনো পরিবর্তন আসবে? যদি আসে তাহলে ভালো। আর যদি না আসে তাহলে খুব শিগগির এর ফল আপনাদের ভোগ করতে হবে। এক্ষেত্রে জনাব তারেক রহমানের জন্য আফসোস হচ্ছে!

শেষে তিনি লেখেন, আপনার মন্ত্রী, এমপি আর জেলা, উপজেলার নেতারা ঠিক হলে অনেক কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। আগে নিজের দলে আপনার কমান্ড আর ঐক্য প্রতিষ্ঠা করুন। আপনাদের আশ্রয়, প্রশ্রয় আর সাহসে ওরা আজ এতদূর!

এটিভি/এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:১৫

জরুরি বৈঠক ডেকেছে এনসিপি
জরুরি বৈঠক ডেকেছে এনসিপি
১৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১৬