• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৫:০১ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

উত্তরে শীতের আগমনী বার্তা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে

১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৮:৫৮

উত্তরে শীতের আগমনী বার্তা, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে ভোরে বাইরে বের হওয়া মানুষের ভোগান্তি বাড়ছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। আগের দিন বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

ঘূর্ণিঝড় ‘আকভান’: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পর আবহাওয়া বদলে যাচ্ছে। রাতে লেপ-কম্বল গায়ে জড়াতে হচ্ছে। ভোরে বাইরে বের হলেও শীত অনুভূত হচ্ছে।

গলেহাহাট এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে, ঘরে ফ্যান চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।

আরেক বাসিন্দা শাহীন বলেন, কয়েক দিন আগেও রাতে এত ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলে শীত লাগে। আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের নিয়ে একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে।

আরও পড়ুন

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সর্বশেষ যা জানা যাচ্ছে

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। ১৯ নভেম্বর থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানানো হলেও বর্ধিত পূর্বাভাসে রাতের তাপমাত্রা কমতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩৫






আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)
১৯ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৩:৪৩