• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৩৯:২৯ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

২ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৭:০২

জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত ২
কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত। ছবি: এশিয়ান টিভি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক আপন মিয়া (১৬) ও সাকিব হাসান (১৮) নামে দুজন নিহত হয়েছেন।

১ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রৌমারী সড়কের মাঝগেদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন মিয়া ও সাকিব হাসান জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের বাসিন্দা। আপন মিয়া ওই গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে এবং সাকিব হাসান একই এলাকার মিনারুল ইসলামের ছেলে। সাকিব স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

আরও পড়ুন

জামায়াতের লংমার্চফেরত বাস দুর্ঘটনায় নিহত পথচারী, আহত ৫০

স্থানীয় সূত্রে জানা যায়, আপন মিয়া মোটরসাইকেলে করে মসজিদের ইমাম সাকিব হাসানকে নিয়ে বকশীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন। কামালপুর মাঝগেদরা এলাকার গামারের গাছ নামক স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আপন মিয়া ও সাকিব হাসান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাকিব হাসানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাকিব হাসান মারা যান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ