• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:২৭:০৩ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:০৪

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী।

৩ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।  

আরও পড়ুন

জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্যাম্পাসের সামনে ৮ নম্বর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দেয়। এতে তিন নারী শিক্ষার্থী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও সহপাঠীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই মারা যান মাইশা।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা বলেন, “দুর্ঘটনায় আহত তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য ক্যাম্পাসে আসছিলেন। পথে ৮ নম্বর লোকাল বাসের ধাক্কায় তারা এই দুর্ঘটনার শিকার হন। আহত দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।”

আরও পড়ুন

জামায়াতের লংমার্চফেরত বাস দুর্ঘটনায় নিহত পথচারী, আহত ৫০

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা
৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:১৮:২৩


৪ জেলায় নতুন এসপি
৪ জেলায় নতুন এসপি
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:২০


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধর মৃত্যু
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
পুলিশের ঊর্ধ্বতন ৭ পদে রদবদল
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৯

এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫৪