ডেস্ক রিপোর্ট: রাজধানীর কদমতলী এলাকায় দুই ট্রাকের রেষারেষির মধ্যে সংঘর্ষে মিশুক ও অটোরিকশার দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
৫ নভেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে পোস্তগোলা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জের আজমেরী থানার রসূলপুর এলাকার বাসিন্দা অটোরিকশাচালক জাকির হোসেন (৫৫) এবং পটুয়াখালী সদর উপজেলার জাহাঙ্গীর পোদ্দার (৫০)।
আহত সিএনজিচালক সুভাষ চন্দ্রের (৩৬) বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তাদের বাসা রায়েরবাগ বাজার এলাকায়। তার বাবা অটোরিকশা চালান। রাত ৩টার দিকে পোস্তগোলা সেতুর নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন তিনি। পাশে আরও অনেক লোকজন ছিলেন। তখন একটি বড় ট্রাক এসে তাদের উপর উঠে যায়। এ সময় ৪-৫টি টং দোকানও গুড়িয়ে যায়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।
আহত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available