নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা তৃতীয় সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিঝুম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
৬ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সেতুর ম্যাডোনা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিঝুম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের (বন্দর) নবীগঞ্জ মোল্লা বাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে এবং মৃত শাজাহান বাবুর্চির ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিঝুম ও তার এক সঙ্গী মোটরসাইকেলযোগে শীতলক্ষ্যা তৃতীয় সেতুর ম্যাডোনা সংলগ্ন এলাকায় পৌঁছান। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই নিঝুম ও তার সঙ্গী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিঝুমকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অপরজন গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available