• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫০:৫৮ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এমপিসহ আহত ৫০

১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:৩৭

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এমপিসহ আহত ৫০

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় সংসদ সদস্যের গাড়িসহ তার বহরের বেশ কয়েকটি গাড়ি এবং অন্যান্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৩ নভেম্বর শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, বরইতলায় একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দেয়। একপর্যায়ে ১৫ থেকে ২০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।

আরও পড়ুন

মাওয়া যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ-তরুণীর

দুর্ঘটনায় সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া তার বহরের কয়েকটি গাড়ি, যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

আহত ব্যক্তিদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ভাঙা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১০:৫২


একদিনে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০০:২০


মুসল্লিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
মুসল্লিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৬

৮৯ রানে অলআউট ভারত, রেকর্ড গড়ে জিতল কিউইরা
৮৯ রানে অলআউট ভারত, রেকর্ড গড়ে জিতল কিউইরা
১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:০৪