• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪২:২৩ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত

১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৭:০৩

বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত

অনলাইন ডেস্ক: রাজধানীর বিমানবন্দর থানার জসিম উদ্দিন সড়কে বাসের ধাক্কায় মো. হাসান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

১৭ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ১টা ১০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নিহত হাসান পিবি পরিবহনের সুপারভাইজার ছিলেন। তার বাবার নাম ছবদর মোল্লা। গ্রামের বাড়ি মাগুরার শালিখা থানার বায়রা এলাকায়।

আরও পড়ুন

ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

নিহতের ছেলে অনিক জানায়, পিবি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাসানকে ধাক্কা দেয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাইদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
সাইদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৯:৫৫









বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত
বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৭:০৩