ডেস্ক রিপোর্ট: দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের সাত যাত্রী আহত হয়েছেন। ২০ নভেম্বর শুক্রবার রাতে একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন নবী জানান, মুঠোফোনে দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকাজের জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।
স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের অ্যাম্বুলেন্সে করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই কোচের চালক ও তাঁর সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত হাসান জানান, দুর্ঘটনায় আহত সাতজনের মধ্যে চারজনকে অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের হাত ও দুজনের পা ভেঙে গেছে। এ ছাড়া তাঁদের শরীরের বিভিন্ন স্থান ও হাত-পায়ে আঘাত রয়েছে।
আহত অপর তিনজনকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের কারও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available