চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২২ নভেম্বর রোববার সকালে নিজ বাড়ির সামনে একটি দোকান খুলতে গিয়ে দোকানের লোহার রডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন মা মিলিয়ারা (৪৫)। তিনি হাউজনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী।
এ সময় মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে এগিয়ে গেলে মেয়ে লিমু খাতুন (১৭) নিজেও বিদ্যুতের শকে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আলী সকাল ৭টা ৪৫ মিনিটে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available