অনলাইন ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। স্থানীয় বাজারে খাঁটি সোনার (তেজাবি সোনা) দাম কমে যাওয়ার প্রেক্ষিতে আবারও স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা (ভ্যাটসহ)।
গতকাল (রোববার) সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে এবং আজ সোমবার (২৬ অক্টোবর) বাজারে এই দরই বহাল রয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য তালিকা (ভ্যাটসহ):
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এর আগে গত ২৩ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
টানা কয়েক দফায় মূল্য কমানোর পর দেশের বাজারে সোনার দামের এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available