ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে এক দিনের ব্যবধানে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৫ টাকা বেড়েছে।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় নতুন এ মূল্যতালিকা নির্ধারণ করা হয়।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি গ্রাম ১৯ হাজার ২৬৫ টাকা এবং প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭০৮ টাকা। গতকাল এই মানের স্বর্ণের প্রতি গ্রাম দাম ছিল ১৯ হাজার ১২৫ টাকা এবং প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৩ টাকা। অর্থাৎ, প্রতি গ্রামে ১৪০ টাকা এবং প্রতি ভরিতে ১ হাজার ৬৩৫ টাকা বেড়েছে।
২১ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি গ্রাম দাম ১৮ হাজার ৪০০ টাকা এবং প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা। গতকাল এই মানের স্বর্ণের প্রতি গ্রাম দাম ছিল ১৮ হাজার ২৬৫ টাকা এবং প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৪ টাকা। ফলে প্রতি গ্রামে ১৩৫ টাকা এবং প্রতি ভরিতে ১ হাজার ৫৭৩ টাকা বেড়েছে।
১৮ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি গ্রাম দাম ১৫ হাজার ৮০০ টাকা এবং প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা। গতকাল এই মানের স্বর্ণের প্রতি গ্রাম দাম ছিল ১৫ হাজার ৬৮৫ টাকা এবং প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৪৭ টাকা। অর্থাৎ, প্রতি গ্রামে ১১৫ টাকা এবং প্রতি ভরিতে ১ হাজার ৩৪৪ টাকা বেড়েছে।
সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রাম দাম ১২ হাজার ৯১০ টাকা এবং প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা। গতকাল এই মানের স্বর্ণের প্রতি গ্রাম দাম ছিল ১২ হাজার ৮১৫ টাকা এবং প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৭ টাকা। ফলে প্রতি গ্রামে ৯৫ টাকা এবং প্রতি ভরিতে ১ হাজার ১০৫ টাকা বেড়েছে।
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দাম আগের মতোই রয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৩০ টাকা এবং প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকা।
২১ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩১৫ টাকা এবং প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা।
১৮ ক্যারেট রুপার প্রতি গ্রাম ২৭০ টাকা এবং প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা।
সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রাম ২০৫ টাকা এবং প্রতি ভরি ২ হাজার ৩৯১ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী ন্যূনতম মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available