• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪৮:০৮ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল সোনার দাম

১৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৮:৪২

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমল সোনার দাম
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

১৩ নভেম্বর শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় নতুন করে মূল্যবান এ ধাতুর দাম সমন্বয় করেছে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে ১২ নভেম্বর বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই দিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

আরও পড়ুন

ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি

এর আগের দিন ১১ নভেম্বর সকালেও সোনার দাম কমিয়েছিল সংস্থাটি। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়। এরও আগে ৬ নভেম্বর একই মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

সব মিলিয়ে টানা চার দফায় দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমেছে ৯ হাজার ৮৫৬ টাকা। এর ফলে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে কমে বর্তমানে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৬:১৯


আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস
আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩০:০৬


পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৩৪

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১৬