• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪১:৩৫ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

১৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৩৫

টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: টানা ছয় দফা কমার পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৬৬৬ টাকা বাড়ানো হয়েছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার বাজুসের পক্ষ থেকে পাঠানো মূল্যতালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ২৭৫ টাকা। আগের দিন এ দাম ছিল ২ লাখ ১৫ হাজার ৬০৯ টাকা। অর্থাৎ ভরিতে বেড়েছে ৪ হাজার ৬৬৬ টাকা।

আরও পড়ুন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার এ মানের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা।

তবে ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৪০৭ টাকা কমিয়ে ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দিন দাম ছিল ১ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ৯৯১ টাকা কমিয়ে ১ লাখ ৪৩ হাজার ৩৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দিন এ দাম ছিল ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

আরও পড়ুন

ঢাকায় শুরু বিশ্বের অন্যতম বৃহৎ কোয়ালিটি সম্মেলন আইসিকিউসিসি-২০২৬

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

উল্লেখ্য, ১ ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৩২





টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৩৫