• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৪:৩০ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:১৯:৫৯

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

আজ ২০ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। শুক্রবার বাজুসের পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। গতকাল বৃহস্পতিবার এ দাম ছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে ভরিতে কমেছে ১০ হাজার ৯৬৪ টাকা।

আরও পড়ুন

ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা।

১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৮ হাজার ৯৮২ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের দিন এ দাম ছিল ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল এ মানের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।

আরও পড়ুন

টানা ৬ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং ক্রয়ের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

উল্লেখ্য, ১ ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১






টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৩৩