• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৮:২৭ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম

২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩

বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। টানা পাঁচ কার্যদিবস দর কমে ২০ নভেম্বর শুক্রবার ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূল্যবান এই ধাতুর দাম। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা, শক্তিশালী ডলার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে বড় ধরনের ধসের প্রভাবে স্বর্ণের বাজারে এই নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়। এটি ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। পরে নিউইয়র্কের লেনদেন শেষে প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৩ শতাংশ কম।

এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস স্বর্ণের দাম কমল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে স্থির হয়েছে।

আরও পড়ুন

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বাজার বিশ্লেষকদের মতে, এআই খাতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে স্বর্ণের বিনিয়োগও বিক্রি করছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে বলেছেন, পরিস্থিতি বিবেচনায় সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। বাজার বিশ্লেষকদের হিসাবে, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ শতাংশ।

এদিকে, শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার বিশ্ববাজারে রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৯৯ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৪ শতাংশ, আর প্যালাডিয়ামের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ।

আরও পড়ুন

ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন

বাজার বিশ্লেষক জিম ওয়াইকফের ধারণা, আগামী কয়েক কার্যদিবসে স্বর্ণ ও রুপার দাম আরও কমতে পারে। তবে খুব শিগগিরই এই দুই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা থামতে পারে বলেও মনে করেন তিনি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০




বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩



৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০৫