• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫০:৪৩ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

খেজুর, আপেল ও কমলা আমদানিতে কমল শুল্ক-কর

২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৪০

খেজুর, আপেল ও কমলা আমদানিতে কমল শুল্ক-কর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: পবিত্র রমজান মাস সামনে রেখে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। এসব ফলের আমদানি ব্যয় কমানো, সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে পরামর্শক্রমে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গতকাল ২৩ নভেম্বর সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী, নতুন এ সুবিধা কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৩ নভেম্বর থেকে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত সব ধরনের তাজা ও শুকনো খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্যাকেটজাত ও খোলা—উভয় ধরনের খেজুর আমদানিতে চারটি এইচএস কোডের আওতায় এ সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন

সাইফ পাওয়ারটেকের বিদায়: সিসিটি পরিচালনা করবে এভারেস্ট

অন্যদিকে, আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য তাজা আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। এ সময়ে ফল দুটি আমদানিতে রেগুলেটরি ডিউটি (আরডি) ৫ শতাংশ এবং সম্পূরক শুল্ক (এসডি) ২০ শতাংশের অতিরিক্ত অংশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আগাম কর (এটি) পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রমজানের কয়েক মাস আগেই শুল্ক-কর ছাড়ের ঘোষণা দেওয়ায় আমদানিকারকেরা আগেভাগে পণ্য সংগ্রহ ও ঋণপত্র (এলসি) খোলার প্রস্তুতি নিতে পারবেন। এতে রমজানের আগে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর সুফল খুচরা বাজারে কতটা পড়বে, তা নির্ভর করবে আন্তর্জাতিক বাজারে ফলের দাম, ডলারের বিনিময় হার, পরিবহন ব্যয় এবং আমদানি ও বিপণন পর্যায়ে ব্যবসায়ীদের মুনাফার ওপর।

আরও পড়ুন

আবারও বাড়ল র্স্বণের দাম, ভরি কত

তাই সাধারণ ভোক্তাদের কাছে এ ছাড়ের সুফল পৌঁছে দিতে আমদানি থেকে শুরু করে সরবরাহ ও খুচরা বাজার পর্যন্ত নিয়মিত নজরদারি প্রয়োজন।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০