ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ৭৫০ টাকা বেড়েছে।
২৮ নভেম্বর শনিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করা হয়।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭ হাজার ২৮০ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৫০৫ টাকা। প্রতি ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৪ হাজার ১৭৫ টাকা এবং প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১ হাজার ৫৫৫ টাকা। এ পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
এর আগে ২৭ নভেম্বর শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা। অর্থাৎ, এক দিনের ব্যবধানে সব ধরনের স্বর্ণের দাম বেড়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available