• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:০৬:৫৯ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

২৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:১০:১৪

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে
চেসি ত্রিপুরা। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

আজ ২৩ অক্টোবর শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খুরশীদ আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তার আঘাতটা খুবই গুরুতর ছিল। ফলে ব্রেন আগেই কাজ করা বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন

অনলাইনে চুয়েটের জরুরি সিন্ডিকেট সভা, ১৫ সদস্যের ৯ জনই অনুপস্থিত

ফলে ডাক্তাররা তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেছে। পরিবারে চাওয়ায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল।

তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাতে সেটা খুলে দেওয়ার পর চেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজশাহীর বাঘমারা থেকে অটোরিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলেন চেসি ও তার সহপাঠীরা। পথে অটোরিকশাটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে গুরুতর আহত হন চেসি।

আরও পড়ুন

ভিসিকে দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফেরার পরামর্শ সরকারের

চেসি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

প্রথমে তাকে বাঘমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫০:১১


ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:৪৫





দেশের বাজারে আজ আবারও কমল স্বর্ণের দাম
দেশের বাজারে আজ আবারও কমল স্বর্ণের দাম
২৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪১:৫৩