• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৩:২৮ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

গোবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা দুই দিন বন্ধ ঘোষণা

১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৯:২৬

গোবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা দুই দিন বন্ধ ঘোষণা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ক্লাস ও পরীক্ষা দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৮ নভেম্বর বুধবার ও ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

১৭ নভেম্বর মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিলো পুলিশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৩২


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার
১৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:২২:৫৭