• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫০:৫২ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ

২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৯:৫৭

চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। ২১ অক্টোবর বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নাওটি স্টেশনের আউটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনটির যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার কাজ শুরু হবে। উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর: সুইটির পরিবার জানে না মৃত্যুর খবর

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর। তিনি জানান, ইঞ্জিনসহ ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:৪৭








চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৯:৫৭

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৫১৮
২১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২০:৫৭