• ঢাকা
  • |
  • বুধবার ৬ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৪:৪৪ (21-Oct-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের মাদক থেকে ফেরাতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে: আইনমন্ত্রী

২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২১:২৭

শিক্ষার্থীদের মাদক থেকে ফেরাতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেছেন, বর্তমান প্রজন্মকে সামলে রাখা শিক্ষকদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রতি ঝোঁক বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের নিয়ে নতুন করে ভাবতে হবে এবং তাদের উপযোগী কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

২১ অক্টোবর বুধবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

বৃহস্পতিবার থেকে আবারও সাজেক সড়ক অবরোধের ঘোষণা

আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে সরিয়ে এনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি বর্তমান প্রজন্মের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ ও ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেন হলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করাও গ্রহণযোগ্য নয়।

মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষকরাও যদি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করেন কিংবা অন্যায়ের সঙ্গে জড়িত হন, সেটিও কোনোভাবেই সহনীয় হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

আরও পড়ুন

আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব

দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে প্রথমে রাজনৈতিক নেতৃত্ব ও নেতাকর্মীদের নিজেদের দুর্নীতিমুক্ত হতে হবে। যারা দুর্নীতি বন্ধের কথা বলবেন, তাদের নিজেদের আচরণেও তার প্রতিফলন থাকতে হবে। অন্যথায় দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা ব্যর্থ হবে।

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার নিহত
১৩ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার নিহত
২১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:০৮


পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাবি
পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাবি
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৬:০১




হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১ শিশুর মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১ শিশুর মৃত্যু
২১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০০:২৩