অনলাইন ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
২৩ অক্টোবর শুক্রবার দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আড়পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত কারও নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, আমরা এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ইতোমধ্যে তিনজন মারা গেছেন। আমরা সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available