• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৩:৩৭ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

২৪ অক্টোবর শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুন কারখানায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি পোশাক কারখানার ভেতরে থাকা কার্টুন কারখানায় আগুন লাগে।

আরও পড়ুন

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

পরে খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো, ডিবিএল ও মডার্ন ফায়ার সার্ভিসের আরও ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আগুনে কারখানার ভেতরে থাকা কার্টুন ও পোশাক তৈরির সুতা পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১


ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২১:৩৩

দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
দেশজুড়ে বৃষ্টির তীব্রতা বাড়ার আভাস
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:৩৩

সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
সন্তানদের নিয়ে পরীমনির জন্মদিন উদযাপন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১১:১৯


একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:১৬


গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:১৭