• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০২:৩৯ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের যুবদল নেতা আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৪ অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পারহাজীগ্রামে সেনেরবাজার-মধুপুর সড়কের খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে।

আহত মো. রামীম বিশ্বাস (৩২) রামীম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

আরও পড়ুন

ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা, পুলিশের জিডি

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় রামীম একটি ভ্যানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পাঁজরে গুলি লাগে। তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
নতুন সেতু পেরিয়ে চীন সফরে কিম জং উন
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৬:২৫





খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ
২৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৬:২১