• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫২:৫৩ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের ৫ জন

২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:০৯

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের ৫ জন

অনলাইন ডেস্ক: গাজীপুরের কাশিমপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের গুরুতর অবস্থায় দুপুর ২টার দিকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেওয়া হয়েছে।

আগুনে দগ্ধরা হলেন-রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও শিশু রহিম। তাদের মধ্যে রিয়াজুল শেখের ৪০ শতাংশ, আরিফা বেগমের শরীরের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ, ১৮ বছর বয়সী রোজিনার ১ শতাংশের কম এবং ১ বছর বয়সী শিশু মো. রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। এরমধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনায় দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৫



জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩৯