অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেনের বাসায় ফুলের তোড়া নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
৩০ অক্টোবর শুক্রবার সকালে দেলাওয়ার হোসেনের বাসায় যান মির্জা ফয়সল আমীন। এ সময় তারা একে অন্যকে মিষ্টিমুখ করান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।
তিনি দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে আগামীর ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন জামায়াতের এই প্রার্থী।
এর আগে ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available