অনলাইন ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে আমভিটা–রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ্যে ভয়ানক এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত তরিকুল ইসলাম ডুমুরিয়া রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুস সালাম শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, মাদক কারবার ও সরকারি খাল দখল নিয়ে একটি পক্ষের সঙ্গে তরিকুলের বিরোধ চলছিল। এ বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘটনার সময় তরিকুল স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। দুর্বৃত্তরা চায়ের দোকানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available