চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, আরেকটি রাজনৈতিক দল, যারা স্লোগান দেয়, আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো। তারা বক্তৃতা দেয়, ইনসাফ কায়েম করবে। তারা বলবে, কুরআন তাদের সংবিধান৷ কথাগুলো শুনতে ভালো লাগে, আমরা যারা মুসলমান তাদেরকে। জামায়াতে ইসলাম চাই, এ দেশে শরীয়াহ আইন চালু করতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, দেশে আজকে যদি বাংলাদেশে শরীয়াহ আইন থাকতো, জামায়াতের এমপি নজরুল ইসলামের, আমির হামজার ফাঁসি হতো।
৭ নভেম্বর শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
হারুনুর রশীদ বলেন, ভোটের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ফ্যামেলী কার্ড দেয়ার ঘোষণা দিলেন তখন জামায়াতে ইসলামের নেতারা বলেছিল, রাখ তোর ফ্যামেলী কার্ড। এখানকার জামায়াত নেতা বুলবুল বলেছিল, বিএনপি ভুয়া প্রচার করছে। সাবধান থাকবেন, জামায়াতের যারা বাড়ি বাড়ি গিয়ে বিভ্রান্তি ছড়ায়, তারা যেন বাড়িতে না ঢুকে। তাদেরকে বলে দিও, তোমরা বাড়িতে আসিও না, না হলে আমরা ফ্যামেলী কার্ড পাব না।
তিনি বলেন, আমরা কিন্তু এখন সিসি ক্যামেরায় দেখব, কোন জায়গায় কুরআন হাদিসের চিরকুট নিয়ে যায় আর বলে ভোট দিলে জান্নাত দিব। ওইসব বাড়ি তালিকা করে ফ্যামেলী কার্ড বাতিল করা হবে। সুতরাং তাদেরকে বলে দিবে, ভাই তোমরা আমাদের বাড়িতে ঢুকিও না। আপনারা যেন ফ্যামেলী কার্ড পান, তার জন্য চেষ্টা করব।
তিনি আরও বলেন, কৃষক ভাইদের দেয়া হবে কৃষক কার্ড। আজকে বিভিন্ন জায়গায় সারের কৃত্রিম সংকট দেখা যাচ্ছে৷ যদি আমরা প্রত্যেক কৃষককে তালিকা করে কৃষক কার্ড দিতে পারি, তাহলে ডিলারদের কাছ থেকে তারা জমিতে প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক নিতে পারবে। যেন চুরি, কালোবাজারি না হয়, তাই সরকার সিস্টেমের মধ্যে এসব নিয়ে আসছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available